ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

জকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৭:১৫
আপডেট  : ৩০ জুলাই ২০২৫, ১৭:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (বুধবার) দুপুর দেড়টায় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আল্টিমেটাম দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ প্রশাসন আমরা এনেছি। যদি আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারেন, আপনাদের আমরা গাড়িতে তুলে দিতে বাধ্য হবো। এ প্রশাসন ক্যাম্পাসে গত একবছর কিছুই করতে পারেনি। হচ্ছে, হবে, প্রসেসিংয়ে আছে, এসব কথা আর বলা যাবে না।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, কোনো অছাত্র, বয়োবৃদ্ধ দিয়ে ছাত্রসংসদ নির্বাচন হবে না। ছাত্রত্ব যাদের আছে, তাদের দিয়েই নির্বাচন দিতে হবে। আমাদের অতি শিগগিরই আবাসন ভাতা দিতে হবে। আমরা আর অজুহাত শুনবো না।

দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ছয়মাস পার হলেও একটি ক্যাফেটেরিয়া সম্পূর্ণ করতে পারেনি। এ প্রশাসন আমরা এনেছি। যদি কাজ করতে না পারেন, আপনারা চলে যাবেন।

ছাত্রঅধিকারের শাখা সভাপতি একেএম রাকিব বলেন, আমরা ভেবেছিলাম আমাদের এই প্রশাসন অতি দ্রুত জকসুসহ আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।

কিন্তু গত এক বছরে এই প্রশাসন শুধুমাত্র জকসু নীতিমালাটি ইংরেজি থেকে বাংলা করতে সক্ষম হয়েছে। যদি জকসু নীতিমালা ইংরেজি থেকে বাংলা করতেই এক বছর লাগিয়ে দেয় তাহলে নির্বাচনের আয়োজন করতে কত সময় লাগবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রশাসনকে রোডম্যাপ কবে ঘোষণা করা হবে তা জানাতে হবে। যদি জকসু না হয়, আবার দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে। সে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না।

ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন— ছাত্রঅধিকারের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্রসংসদের মূখ্য সংগঠক ফেরদৌস শেখ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ।

আমার বার্তা/এল/এমই

রোববার শেষ হচ্ছে শাকসুর প্রচারণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০

গবাদিপশুর এলএসডি চিকিৎসার পুর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়ন করলো বাকৃবি

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) সম্পূর্ণ চিকিৎসা নির্দেশনা

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

জন্মদিনের চেনা ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনটি ভিন্নভাবে উদযাপন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

  বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা