ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৬, ১৩:০৭

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো দলই আগ্রহ দেখায়নি জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানির জন্য। তবে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর ইসলামাবাদ সরাসরি চুক্তি করে মুজারাবানির সঙ্গে। এবার আইপিএলে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। পিএসএলের চুক্তি ভেঙে তাতে সায় দিয়েছেন মুজারাবানি।

গত বছর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রায় একই সময়ে আয়োজিত হয়েছিল। এবারও মুখোমুখি সংঘাতে আইপিএল-পিএসএলের সূচি। ফলে এক লিগে নাম লেখানো মানে অপরটি থেকে সরে দাঁড়ানো। গত বছরও একই নজির গড়ে পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কয়েকজনকে এক বছরের নিষেধাজ্ঞা দেয়। এবার মুজারাবানির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের মতে– মুজারাবানির ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভাঙার ঘটনায় কড়া প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে যাচ্ছে পিসিবি। গত বছর পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি ডায়মন্ড ক্যাটাগরি থেকে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে দলে নিয়েছিল। কিন্তু পরে তিনি ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বশকে।

একইভাবে ফিজের জায়গায় এবার আইপিএলে ডাক পেলেন মুজারাবানি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা আসন্ন আইপিএলের জন্য নিলামে ৯.২০ কোটি রুপিতে দলে নিয়েছিল। পরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। ওই ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে। যার সূত্র ধরে বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের।

পাকিস্তানের লিগ পিএসএল শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে, এর দু’দিন পরই (২৮ মার্চ) আইপিএল শুরু হবে। মুজারাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএলে একবার শিরোপা জিতেছিলেন। এবার তিনি চুক্তি ভাঙায় করবিন বশের মতো শাস্তির মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছিল। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজারাবানি দুর্দান্ত পারফর্ম করেন। জিম্বাবুয়ে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে ওঠে। যেখানে দলটির অন্যতম প্রধান পেসার মুজারাবানি ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে ওঠা থেকে মাত্র এক উইকেট পিছিয়ে ছিলেন। এর মধ্যে চারটি উইকেট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া একপেশে জয়ের ম্যাচে।

আমার বার্তা /জেএইচ

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় এক বিতর্কের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

সেমিফাইনাল পর্বের প্রথম লেগে মাঠে নামার আগে পিএসজিকে সবচেয়ে ভালো দল বলে অ্যাখ্যা দিয়েছিলেন কোচ

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে প্রায় ৩০০

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের