ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ডিআইইউ ফার্মা ক্লাব: নেতৃত্ব, দক্ষতা ও পেশাগত প্রস্তুতির এক অনন্য যাত্রা

ডিআইইউ প্রতিনিধি:
০৭ আগস্ট ২০২৫, ১৮:১৩

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধুই একটি ছাত্রসংগঠন নয় বরং একাডেমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে নেতৃত্ব, বাস্তব দক্ষতা ও পেশাগত প্রস্তুতির এক বিস্তৃত প্ল্যাটফর্ম।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্লাবটির কার্যক্রমে এসেছে নতুন মাত্রা। এখন নিয়মিত আয়োজিত হচ্ছে ওয়ার্কশপ, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পাবলিক হেলথ ক্যাম্পেইন। এসব আয়োজন শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখছে না, বরং তাদের পরিচয় করিয়ে দিচ্ছে বাস্তব জীবনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার সঙ্গে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা জানাচ্ছেন, ফার্মা ক্লাব তাদের আত্মবিশ্বাস, টিমওয়ার্ক ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সরাসরি ভূমিকা রাখছে। এর ফলে তারা একাডেমিক পড়ালেখার পাশাপাশি নিজের ক্যারিয়ার ও সামাজিক দক্ষতা গঠনে এগিয়ে যেতে পারছেন।

ডিআইইউ ফার্মা ক্লাবের প্রচার সম্পাদক সাব্বির হোসেন বলেন,"আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে। আমরা পরিকল্পনামাফিক কার্যক্রম হাতে নিচ্ছি যাতে শিক্ষার্থীদের উন্নয়ন নিশ্চিত হয়।"

সহকারী প্রচার সম্পাদক শুভ বৈদ্য বলেন, "এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব ও দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছে। ইনোভেটিভ প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই যেন তারা ক্যারিয়ার গঠনে বাস্তব সহায়তা পায়।"

ডিজিটাল মাধ্যমেও ক্লাবটি রেখেছে বিশেষ পদচিহ্ন। সহকারী প্রচার সম্পাদক রাসেল আহমেদ রিফাত বলেন, "ডিআইইউ ফার্মা ক্লাবকে আমরা একটি পরিচিত ও পেশাদার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই প্রতিটি কার্যক্রমকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যমান করে তুলছি, যাতে এর প্রভাব আরও বিস্তৃত হয়।"

ভবিষ্যতের দৃষ্টি

ডিআইইউ ফার্মা ক্লাব ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চায়। তাদের পরিকল্পনায় রয়েছে

  • গবেষণাভিত্তিক প্রজেক্ট
  • ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
  • ক্যারিয়ার কাউন্সেলিং সেশন
  • জাতীয় পর্যায়ের ফার্মেসি বিষয়ক ইভেন্ট আয়োজন

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, এই ক্লাবটি একটি অনন্য উদাহরণ যেখানে শিক্ষার্থীরা নিজের সীমাবদ্ধতা পেরিয়ে হয়ে উঠছে আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ ফার্মাসিস্ট।

ডিআইইউ ফার্মা ক্লাব আজ শুধু একটি নাম নয়, এটি একটি যাত্রা নেতৃত্ব, সমাজসেবা ও পেশাগত উৎকর্ষের পথে এক উজ্জ্বল আলোকবর্তিকা।

আমার বার্তা/মো. আল শাহারিয়া সুইট/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু