ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৫, ১৭:০৮

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে আপত্তি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন বাতিলের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

রোববার (১০ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা” ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে আয়োজক ঢাবি শিক্ষার্থী জিয়াউল হক।

তিনি বলেন, অতীতে বিভিন্ন এনজিওর অর্থায়নে স্কুল সিলেবাসে ‘শরীফ-শরীফার গল্প ঢুকিয়ে ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধ করার চেষ্টা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার অফিসের ওয়েবসাইটে এলজিবিটিকিউ বা সমকামিতাকে ‘অধিকার’ হিসেবে স্বীকৃতি দিয়ে তা প্রমোট করার কথা উল্লেখ রয়েছে। তাদের মতে, এই অফিস বাংলাদেশে থাকলে স্কুলকলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পাঠ্যক্রমে সমকামিতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে, যা দেশের মূল্যবোধ, সামাজিক কাঠামো ও পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করবে।

তিনি আরও বলেন, এতে অঙ্গহানির মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের প্রবণতা বাড়বে, শিক্ষার্থীদের মানসিক বিকৃতি দেখা দেবে এবং অভিভাবকরা সন্তানদের নৈতিক অধঃপতনে হতাশ হয়ে পড়বেন। একইসঙ্গে পুনরায় কোটা প্রথা ফিরিয়ে এনে ট্রান্সজেন্ডার/সমকামী কোটার পাশাপাশি ‘সমকামী ইমাম’ কোটাও চালু হতে পারে।

জিয়াউল আরও দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার অফিস দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হানবে, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি করবে এবং বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেবে। তাদের মতে, এতে ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা হুমকির মুখে পড়বে, পতিতাবৃত্তি বৈধতা পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। তারা আরও অভিযোগ করেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকরে জাতিসংঘ বাধা দেবে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে থাকতে পারে না। আমরা একাধিকবার সরকারকে অনুরোধ জানিয়েছি, কিন্তু কর্ণপাত করা হয়নি। তাই অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি—এই সময়ের মধ্যে অফিস বাতিল করতে হবে, নইলে লাগাতার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

আমার বার্তা/এমই

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ আজ ১২ এপ্রিল(২০২৬) রবিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনয়াদি

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী