ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

জবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কার

আমার বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৫, ১৩:২১

‘র‍্যাগিংয়ের’ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চার শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের (২০২৪-২০২৫) নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হলো।

ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের শিকারে অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।

আমার বার্তা/জেএইচ

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ আজ ১২ এপ্রিল(২০২৬) রবিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনয়াদি

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী