ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাকে স্মরণ করেন

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৫, ১৭:৩৫

জিকির মানে স্মরণ। সাধারণত জিকির বলতে আল্লাহকে স্মরণ করা বুঝানো হয়। পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহকে স্মরণ বা আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। বান্দা আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাকে স্মরণ করেন এবং তার প্রয়োজনে ও তার ডাকে সাড়া দেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ

তোমরা আমার জিকির (স্মরণ) কর, আমি তোমাদের জিকির (স্মরণ) করব। (সুরা বাকারা, আয়াত : ১৫২)।

এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী-তাবেয়ীগণ বলেছেন, এখানে জিকির বলতে সকল প্রকার ইবাদত ও আল্লাহর আনুগত্যমূলক কাজকে বুঝানো হয়েছে। আল্লাহর আনুগত্য করাই বান্দার পক্ষ থেকে আল্লাহর জিকির করা। আর বান্দাকে প্রতিদানে পুরস্কার, করুণা, শান্তি ও বরকত প্রদানই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জিকির করা।

তাবেয়ী আব্দুল্লাহ ইবনু রাবীয়াহ সাহাবী ইবনু আব্বাসকে (রা.) বলেন, আল্লাহর জিকির তার তাসবীহ, তাহলীল, প্রশংসা জ্ঞাপন, কোরআন তিলাওয়াত, তিনি যা নিষেধ করেছেন তার কথা স্মরণ করে তা থেকে বিরত থাকা - এ সবই আল্লাহর জিকির।

ইবনু আব্বাস (রা.) বলেন, নামাজ, রোজা ইত্যাদি সবই আল্লাহর জিকির।

প্রখ্যাত নারী সাহাবী উম্মে দারদা (রা.) বলেন, তুমি যদি নামাজ আদায় কর সেটা আল্লাহর জিকির, তুমি যদি রোজা পালন কর তবে সেটাও আল্লাহর জিকির। তুমি যা কিছু ভালো কাজ কর সবই আল্লাহর জিকির। যত প্রকার মন্দ কাজ তুমি পরিত্যাগ করবে সবই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে উত্তম জিকির আল্লাহর তাসবীহ (‘সুবহানাল্লাহ’ বলা)। (তাবারী, তাফসীরে তাবারী ২০/১৫৭)

ফজিলতপূর্ণ চারটি জিকির

এক. سُبْحَانَ اللَّهِ : সুবহানাল্লাহ : আর আল্লাহ তায়ালা অতি পবিত্র।

দুই. اَلْحَمْدَ لِلَّهِ : আলহামদুলিল্লাহ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

তিন. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ : লা ইলাহা ইল্লাল্লাহু : আর আল্লাহ তাআলা ব্যতিত সত্য কোনো মাবুদ নেই।

চার. وَاللَّهُ أَكْبَرُ : ওয়াল্লাহু আকবার : এবং তিনি অতি মহান।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু