ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নেপালে নিহত শিক্ষার্থীদের স্মরণে বাকৃবি নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

বাকৃবি সংবাদদাতা:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা নেপালে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২১ শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর নেপালি শিক্ষার্থী আরএন ইয়াদব বলেন, "নেপালে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও সরকারের ব্যর্থতা জনগণকে হতাশ করেছে। স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে যুবসমাজ ক্ষোভে ফেটে পড়েছে, যাদের অনেকেই বিদেশমুখী হয়ে পড়ছে।"

তিনি আরো বলেন, "সম্প্রতি সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব) কঠোর সেন্সরশিপ আরোপের চেষ্টা করেছিল। এমনকি পোস্ট মুছে ফেলা ও ব্যবহারকারীদের গ্রেপ্তারের ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পদক্ষেপ নেয়া হয়। এর প্রতিবাদে তরুণরা ব্যাপকভাবে আন্দোলনে নামে।"

বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী দুর্গা দেবী রাউত বলেন, "আজকে বাকৃবি ক্যাম্পাসে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন এবং প্ল্যাকার্ড হাতে আমরা প্রতিবাদ জানিয়েছি। যারা মারা গেছেন, তাদের ত্যাগ যেন বৃথা নাএ যায়। মতপ্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের এই ও আন্দোলন অব্যাহত থাকবে। দেশ থেকে বহু দূরে থাকলে-ও এই আন্দোলনে আমরা দেশবাসীর পাশে আছি।"

উল্লেখ্য, সোমবার নেপালে দুর্নীতি ও সেন্সরশিপবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ১৯ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশুসহ কলেজ শিক্ষার্থীরাও রয়েছে। এরপর আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আমার বার্তা/জেএইচ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের পটভূমি পরিবর্তনের পর সবচেয়ে আলোচিত বিষয় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয়

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা