ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জাবি প্রভোস্টের বাসায় কাজ না করায় চাকরিচ্যুতের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৫, ১৬:৫৬
আপডেট  : ০১ অক্টোবর ২০২৫, ১৭:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট প্রফেসর নজরুল ইসলামের বাসায় কাজ না করায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া তিনজন কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। একইসঙ্গে এ পদে অন্য তিনজনকে নিয়োগ দেওয়া হয়। চাকরি ফেরতের জন্য ভিসি এবং প্রোভিসি বরাবর অনুরোধ করেছেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চাকরিচ্যুত ৩ কর্মচারী। চাকরিচ্যুত ৩ কর্মচারী হলেন, মোছা. সোমা, মিরা রানি রায় ও চম্পা।

এ সময় তিন কর্মচারীর একজন চম্পা বলেন, আমরা আউটসোর্সিং কোম্পানি অয়েল সিকিউরিটির মাধ্যমে নিয়োগ পেয়ে জাবির ফজিলতুন্নেসা হলে দেড় বছর ধরে কাজ করছি। অধ্যাপক নজরুল হল প্রভোস্ট হয়ে আসার পর হলে কাজ করার পাশাপাশি তার বাসায় কাজ করার জন্য বলেন। সেখানে আমরা সাতজন অস্বীকৃতি জানাই। তার বাসায় আমাদের এক সহকর্মী তিনমাস অমানবিক কাজ করে অসুস্থ হয়ে পড়েন।

তারপরও তিনি হলে এসে অন্যান্য কর্মচারীদের বারো মাসে বারোজন কর্মচারীকে তার বাসায় কাজের জন্য জবরদস্তি করাসহ অফিস রুমে নিয়ে মানসিক অত্যাচার করে এবং চাকরি থেকে পদত্যাগের জন্য বাধ্য করতে থাকে। গতকাল কোম্পানির কর্মকর্তারা আমাদের তিনজনকে কোনো কারণ না দেখিয়ে চাকরিচ্যুত করে।

তিনি বলেন, হল প্রোভোস্টের নির্দেশে হল সুপার আমাদের হলে প্রবেশ করতে নিষেধ করে। আমাদের চাকরিচ্যুত করে স্যারের বাসায় যারা কাজ করে সেই তিনজনকে নিয়োগ দেয়।

আরেকজন চাকরিচ্যুত কর্মচারী মিরা রানি রায় বলেন, আমাকে এমন সময় চাকরিচ্যুত করা হয় যখন দুর্গাপূজার চলছে। এখন পূজার কোনো কিছুই আমি করতে পারছি না। চাকরিচ্যুত করার বিষয়ে কোম্পানির কর্মকর্তাকে জানানো হলে কোনো কারণ জানায়নি।

এ সময় তারা বলেন, আমরা ভিসি, প্রো-ভিসি স্যারদের সঙ্গে দেখা করেছি। আমাদের চাকরি ফেরতের জন্য তাদের কাছে অনুরোধ করেছি।

তবে অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম বলেন, আমার হলে সুইপার সংকট ছিল। তাদের সুইপারের কাজ করতে বলা হলে তারা অস্বীকৃতি জানান। তাই আউটসোর্সিং কোম্পানিকে জানানো হয়। তারা ওই তিনজনকে পরিবর্তন করে দিয়েছে। নতুন করে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, ডাইনিংয়ে তাদের নিয়োগ হলেও সুইপারের কাজও করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাধ্যক্ষ নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত রোববার ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের এক আবেদনপত্রে ফজিলাতুন্নেসা হলের তিনজন (মোছা. সোমা, মিরা রানি রায়, চম্পা) কর্মচারী পরিবর্তন করে নতুন তিনজন (সিতু রানি, রহিমা আক্তার, সুমা বেগম) কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়।

আমার বার্তা/এল/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন