ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতের পিঠা ও গ্রামীণ সাজ উৎসব অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭

শীতের পিঠা ও গ্রামীণ সাজসজ্জায় হৈমন্তী উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উৎসবস্থলে দেখা যায়, শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি। কেউ নিজ হাতে তৈরি পিঠার স্টল সাজাচ্ছেন, কেউবা প্রাঙ্গণের বিভিন্ন কোণে ছবি তুলছেন। কেউ ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত আর কেউ কেউ কোনায় বসে বই পড়ছেন। স্টলে পুলি, দুধ চিতই, নকশি পিঠা, জামাই পিঠা বাহারি এসব শীতের পিঠার সঙ্গে খিচুড়ি, আলুর চপ, মরিচ ভর্তা ও ডিমের দো-পেঁয়াজ দিয়ে খিচুড়ির আয়োজনও নজর কাড়ে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হেমন্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও নিরাপদ মিলনমেলার পরিবেশ তৈরি করতেই তাদের এ উদ্যোগ। আয়োজনে খাবারের সাজসজ্জা থেকে শুরু করে পুরো পরিবেশেই গ্রামীণ ছোঁয়া নিয়ে আসেন তারা। এছাড়া শিক্ষার্থীরা স্মৃতি ধরে রাখতে পারে এজন্য বিশেষ ফটোফ্রেম ও ফটো কর্নারেরও ব্যবস্থা করা হয়। আয়োজকদের প্রত্যাশা করেন তারুণ্যের এই হৈমন্তী উৎসব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে একটি সুন্দর ও স্থায়ী রঙ যোগ করবে।

উৎসবে এসে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের শিক্ষার্থী সানজামুল আহমেদ অপু বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্য' আজ এক সুন্দর হৈমন্তী উৎসবের আয়োজন করেছে। এ উৎসবে দুপুরের খাবার ও শীতকালীন পিঠাপুলি পরিবেশনের পাশাপাশি তারা ক্যাম্পাসে বই পড়ার অভ্যাস বাড়াতে যে দৃষ্টিনন্দন 'উন্মুক্ত লাইব্রেরি' তৈরি করেছে সেটি আমার কাছে বেশি ভালো লেগেছে। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ক্যাম্পাসের সৌন্দর্য, সজীবতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা সকলের মাঝে আনন্দ ও সমন্বয় সৃষ্টিতে সহায়ক।

তারুণ্যের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ হিমেল বলেন, ‘সৃজনশীলতা, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিতে তারুণ্যের পক্ষ থেকে এ হৈমন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আনন্দঘন এবং উন্মুক্ত পরিবেশে উৎসবটা যাতে পালন করতে পারে।’

আমার বার্তা/এল/এমই

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের আহ্বান ডাকসুর

সীমান্ত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপন করে বিচার নিশ্চিত করতে

স্কুলিং পদ্ধতি বাতিল চান সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা

সাত কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার ও প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিকে মানববন্ধন ও সংবাদ

ঢাবির গ্রন্থাগারে যুক্ত হলো নতুন করে ২৯টি আন্তর্জাতিক ই-রিসোর্স

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ২৯টি ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আজ গণভোটসহ পাঁচ দাবিতে ৮ দলীয় জোটের সমাবেশ

জুলাই আন্দোলনকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা হচ্ছে : জাহিদুল

হাসিনার ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত : সাদিক কায়েম

৩০ টাকা কমলো ব্রয়লারের দাম, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ

ভূমিকম্প ঝুঁকি রোধে একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে : রাজউক চেয়ারম্যান

গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতায় পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

ফুটবলের খেলা শুরুর আগেই লাল কার্ড

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র