ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ঢাবির গ্রন্থাগারে যুক্ত হলো নতুন করে ২৯টি আন্তর্জাতিক ই-রিসোর্স

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ২৯টি ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত লাইব্রেরি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসব ই-রিসোর্স যুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে ই-জার্নাল, ই-বুক, ডাটাবেজ, এনসাইক্লোপিডিয়া, ডিরেক্টরি ও রিসার্চ টুলসসহ মোট ২৯টি আন্তর্জাতিক মানের ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে। এসব রিসোর্সের মধ্যে রয়েছে American Institute of Physics (AIP), American Society for Civil Engineers (ASCE), American society of Agriculture and Biological Engineers (ASABE), American society of Mechanical Engineers (ASME), Cambridge University Press (CUP), De Gruyter Journal, EBSCO including CMMC, Grove Art Online Include Benezit Dictionary of Artists, HeinOnline Academic Core Collection, Nature Research, Emerald Insight, IEEE Xplore Digital Library, Indian Journals, International Forestry Review, Institute of Physics (IOP), JSTOR, Manupatra for Online Database Access, MAX Planck Encyclopedia of Comparative Constitutional Law, Oxford Journals, Project MUSE, Royal Society for Chemistry (RSC), Scientific American, SciFinder, Southeast Asian archive, Springer, Wiley Online Library ও Turnitin iThenticate PG 2.0 ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীদের জন্য রিমোট অ্যাক্সেস সুবিধার্থে EZproxy সেবা চালু রয়েছে। পাশাপাশি Research4Life এর আওতায় HINARI, AGORA, OARE, ARDI I GAOLI প্ল্যাটফর্ম থেকেও গবেষণা উপকরণ ব্যবহার করা যাবে।

ই-বুকসের জন্য ১৪টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক বই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে Cambridge eBooks Online, De Gruyter LIS Books Collection, Elsevier, JSTOR, Oxford Scholarship Online, Pearson, Project MUSE books, SAGE, Springer, Taylor and Francis, World Scientific ও Wiley Online। তবে ACS eBooks Complete ও McGraw Hill ই-বুকস সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা এসব ই-রিসোর্স তাদের নিয়মিত পাঠদান, গবেষণা ও একাডেমিক কাজে ব্যবহার করতে পারবেন। গ্রন্থাগারের সব সেবা সম্পর্কে বিস্তারিত জানতে https://du.ac.bd/offices/LIB অথবা www.library.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আমার বার্তা/এল/এমই

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়;
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল