ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

আমারন বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৬, ১৭:৪৬
প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক | ছবি: বিএনপির ফেসবুক পেজ

যাকাত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ও যাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৈঠক শেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, যাকাত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে। ধর্মমন্ত্রী কমিটির সভাপতি থাকবেন। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে কমিটিতে রাখার কথা বলা হয়েছে। ইসলামী অর্থনীতি বিষয়ে দেশ-বিদেশের কয়েকজন বিশেষজ্ঞের নামও প্রস্তাব করা হয়েছে। কমিটি সুপারিশ তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবে।

তিনি বলেন, যাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব—এসব বিষয়ে মতামত ও পরামর্শ জানতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আস-সুন্নাহ ফাউন্ডেশন গত ছয়–সাত বছর ধরে যাকাত নিয়ে কাজ করছে। শুধু গত এক বছরের হিসাব অনুযায়ী প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করে প্রতিষ্ঠানটি ২১০০ বেকার তরুণ–তরুণীকে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এখন ওই তরুণরা বছরে প্রায় ৪২ কোটি টাকা আয় করছে। যাকাতের অর্থ দিয়ে দক্ষতা উন্নয়ন বা স্বাবলম্বী করার মাধ্যমে স্থায়ী দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মডেল তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ ব্যক্তিগতভাবে যেভাবে যাকাত দিচ্ছেন তা চলবে। তবে এর পাশাপাশি যেসব দাতব্য প্রতিষ্ঠান যাকাত সংগ্রহ করছে, সেগুলোকে একটি নীতিগত কাঠামোর আওতায় আনলে এবং কার্যকারিতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা গেলে যাকাত ব্যবস্থাপনা আরও উন্নত হবে। শুধু ওআইসিভুক্ত দেশগুলোতেই বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ যাকাত আদায় হয়। এই বিপুল সম্ভাবনার একটি অংশও যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে তা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, দরিদ্র মানুষকে সাময়িকভাবে কিছু অর্থ দিয়ে দারিদ্র্য দূর করা যায় না। বরং তাদের দক্ষতা উন্নয়ন কিংবা স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করলে দীর্ঘমেয়াদে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা সম্ভব। তবে সরকার সবার কাছ থেকে বাধ্যতামূলকভাবে যাকাত আদায় করবে— এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, যাকাতের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং কীভাবে এটি বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মতবিনিময় হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যাকাত ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং এতে দেশের দরিদ্র মানুষ উপকৃত হবে।

কমিটি গঠনের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন থাকায় কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। কমিটি কীভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর করা যায় সে বিষয়ে সুপারিশ দেবে। যাকাত যেহেতু সারা বছরই দেওয়া যায়, তাই কমিটি দ্রুত কাজ শুরু করলে এ বছর থেকেই কিছু উদ্যোগ বাস্তবায়নের সুযোগ থাকতে পারে।

আমার বার্তা/এমই

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য একটি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার বৈঠক

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক।  ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

পাইলট পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫ জন

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?