ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির শিক্ষক-শিক্ষার্থী বিনিময় চুক্তি

কুবি প্রতিনিধি:
০৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) তুরস্কের আনাদলু বিশ্ববিদ্যালয় ও তোকাত গাজী ওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। যাতে শিক্ষার্থীদের জন্য মওকুফ থাকবে টিউশন ফি। সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর জানায়, আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা চলছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়া চুক্তি অনুযায়ী দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এক বা দুই সেমিস্টারের জন্য অপর বিশ্ববিদ্যালয়ে পড়তে, পড়াতে ও গবেষণায় অংশ নিতে পারবেন। পারস্পরিক সম্মতিতে স্বল্প মেয়াদি একাডেমিক ভিজিটও করা যাবে।

দপ্তরের তথ্য অনুযায়ী, স্বাগতিক বিশ্ববিদ্যালয় বিনিময় শিক্ষার্থী ও শিক্ষকদের লাইব্রেরি, অফিস স্পেসসহ প্রয়োজনীয় একাডেমিক সুবিধা দেবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক হলেও টিউশন ফি দিতে হবে না। তবে যদি সুযোগ থাকে তাহলে চুক্তির আওতায় স্বাগতিক প্রতিষ্ঠান অংশগ্রহনকারীকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করতে পারে। বিনিময় শিক্ষার্থীরা নন-ডিগ্রি শিক্ষার্থী হিসেবে ভর্তি হবে এবং দেশে ফিরে সেই ক্রেডিট নিজ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করতে পারবে। কোর্স শেষ হলে স্বাগতিক বিশ্ববিদ্যালয় ট্রান্সক্রিপ্ট দেবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর থেকেই ভাবছিলাম কীভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা যায়। সেই চিন্তা থেকে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। তুরস্কের দুই বিশ্ববিদ্যালয় আমাদের এমওইউ পাঠায়। পর্যালোচনা করে ভিসি স্যারের সই সহ পাঠাই। পরে তারা তাদের ভিসির সই দিয়ে ফেরত পাঠিয়েছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অর্জন হিসেবে দেখছি। আলজেরিয়া, ভারত, রাশিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের আন্তর্জাতিক ফান্ড নেই। তুরস্ক থেকে কেউ এলে Erasmus ফান্ড ব্যবহার করা যায়, কিন্তু আমাদের শিক্ষক–শিক্ষার্থীরা বাইরে যেতে চাইলে তাদের জন্য সেই সুযোগ এখনো তৈরি করা যায় নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে Erasmus+ সিস্টেমে যুক্ত করার জন্য আবেদন করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

মশিউর রহমান আরও বলেন, ইউরোপীয় কমিশনের দুটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছি। আজই তাদের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত করার আবেদন করব। এই আবেদন গৃহীত হলে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারব।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, তুরস্কের এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুবির আন্তর্জাতিক দৃশ্যমানতা বাড়ানোর এক গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন অভিজ্ঞতা এবং গবেষণার সুযোগ তৈরি হলো। এই সহযোগিতার মাধ্যমে কুবির গবেষণা, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বৈশ্বিক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে।

আমার বার্তা/এমই

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু