ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১০ মার্চ ২০২৬, ১৯:০৩

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জনগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী প্রধানকে এ কার্ড দেওয়া হয়েছে। কার্ড বিতরণে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে বাছাই করা হয়েছে। কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন। পর্যায়ক্রমে আরও দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

জোনায়েদ সাকি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের টাকা নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। কতগুলো মানদণ্ড আছে, তার ভিত্তিতে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে এটি ঠিক হচ্ছে। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না। সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, সরাকার সবার আগে জনগণের কথা ভেবেছে। জনগণের মধ্যে যারা সবচেয়ে প্রান্তিক, আর্থিক দিক থেকে যারা দুর্বল অবস্থায় আছে, তাদেরকে সবার আগে বিবেচনায় এনেছে। আগামী বাজেট থেকে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হতে থাকবে। কাজেই আপনারা আশ্বস্ত থাকেন, এটি কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না। সকলের কাছেই এই সুবিধা ধীরে ধীরে পৌঁছাবে।

জোনায়েদ সাকি বলেন, একটি দল একজন উপদেষ্টার কথাকে বিকৃত করে পুরো নির্বাচনকে কালিমা লিপ্ত করতে চাইছে, এটি রাজনৈতিক দেউলিয়াত্ব, পুরোনো বন্দোবস্তের রাজনীতি। বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থভিত্তিক কাজ করেই এদেশে আগামী দিনের রাজনীতি করতে হবে। সেই রাজনীতিই জনগণ সমর্থন করবে, অপরাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।

আমার বার্তা/এমই

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ‘আমরাই বাংলাদেশ’ উপস্থাপনা করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক সালাম মাহমুদ। প্রতি মাসের

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

ফেনী সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন দেশ গড়া যাবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু: বিমানমন্ত্রী

দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী