ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা’

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) বর্ণিল ও প্রাণময় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা।’

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ক্লাবের আয়োজনে সম্প্রতি দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা।

প্রতিবছরের মতো এবারও ‘এসিই-অ্যানুয়াল কালচারাল ইভনিং’ ক্যাম্পাসে এনে দেয় শিল্প-সংস্কৃতি চর্চার এক ভিন্ন আমেজ। এবারের মূল থিম ছিল—‘উপলব্ধি’, যার কেন্দ্রবিন্দুতে বার্তা হিসেবে ছিল ‘বিবেক থেকে পালানোর সমাপ্তিই উপলব্ধির সূচনা।

পরিবেশনাজুড়ে গল্পনির্ভর নাটক, সমসাময়িক ও ঐতিহ্যবাহী নৃত্য, একক ও দলীয় সংগীত, এবং এসিই নিউজসহ নানা উপস্থাপনা দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।

ক্লাবের সদস্যরা পুরো আয়োজনের স্ক্রিপ্ট রচনা, কোরিওগ্রাফি, সঙ্গীত, লজিস্টিক, প্রোডাকশন ডিজাইন, স্টেজ সহ প্রতিটি ধাপ নিজেরাই পরিচালনা করেন। তিন মাস ধরে চলা প্রস্তুতি ও মহড়ার ফলস্বরূপ অনুষ্ঠানটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন ও আবেগঘন।

বাংলার ঐতিহ্য, ইতিহাস, সামাজিক বার্তা এবং আধুনিক শিল্প-ভাবনার সমন্বয়ে ‘এসিই’ প্রতিবছরই হাজির হয় নতুন রূপে।

তাই এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এনএসইউ-এর সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ এবং নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস।

সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন—বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান আজিজ আল কাইসার, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান, এনএসইউএসএস এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর শাবনীন রহমান স্বর্ণা সহ আমন্ত্রিত অতিথিরা।

১৯৯৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘এসিই’ এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। আধুনিক উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই ১৯৯৩ সালে এনএসইউএসএস যাত্রা শুরু করে।

আমার বার্তা/এল/এমই

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে জবি'র অনলাইনে ক্লাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

র‍্যাবিস (জলাতঙ্ক) নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন: তারেক রহমান

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

ভারতে বসে হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: পররাষ্ট্র উপদেষ্টা

১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা