ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

কৃষি সম্প্রসারণে কৃষিবিদদের অধিকার নিশ্চিতের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি সংবাদদাতা:
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

কৃষিবিদদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করেন বাকৃবির কৃষিবিদ ঐক্য পরিষদ।

তাদের তিন দফা দাবি হলো - কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না এবং কৃষি বা কৃষিসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক সম্পন্ন ছাড়া নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত এক বছর যাবত আমাদের অধিকার আদায়ে আমরা সবসময় সক্রিয় ছিলাম। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ডিজি মহোদয়, কৃষি সচিব এবং কৃষি উপদেষ্টার সাথে আলোচনা করেছি। তারা আমাদের দাবির বিষয়ে মত একমত পোষণ করেছিলেন এবং আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম।

তারা আরও বলেন, “কিন্তু আমরা বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছি ডিপ্লোমাধারীদের কিছু নেতাদের প্ররোচনায় দেশের সমস্ত ডিপ্লোমা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে তাদের অবৈধ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলছে। তারা এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ২০ শতাংশ নবম গ্রেডে প্রমোশনের ফাইল রেডি করেছেন এবং সচিব পর্যায়ে আছে। তাই আমাদের বিসিএস নবম গ্রেড সিকিউর করতে মাঠে নামার কোন বিকল্প নেই।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে জবি'র অনলাইনে ক্লাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

র‍্যাবিস (জলাতঙ্ক) নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা