ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

কুকসুর গঠনতন্ত্র যাচাইয়ে ইউজিসির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কুবি প্রতিনিধি:
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্রের খসড়া যাচাইয়ের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লিগ্যাল শাখা ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। এই কমিটি গঠনতন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে অনুমোদনের জন্য তা চ্যান্সেলর বা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে।

বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির লিগ্যাল শাখার যুগ্ম সচিব মাফরোজা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, উপসচিব (লিগ্যাল) রোজিনা খান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম ।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসির সরকারি সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

অফিস আদেশে জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) কর্তৃক স্বাক্ষরিত ১৬/১১/২০২৫ তারিখের পত্রের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’-এর খসড়া পরীক্ষান্তে অনুমোদনের জন্য মহামান্য চ্যান্সেলরের নিকট পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধি হিসেবে জরুরি ভিত্তিতে গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে অনুমোদনের জন্য তা মহামান্য চ্যান্সেলরের নিকট প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ইউজিসি লিগ্যাল টিম ইতোমধ্যে কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের থেকে আইন বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কমিটিতে থাকবেন। আশা করছি যথা সময়ে কাজ শেষ করবেন।"

আমার বার্তা/এমই

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ভাসমান দোকান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির

ঢাবির আইআরে ২৪ জন শিক্ষার্থী পেলেন চেয়ার’স অ্যাওয়ার্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৪ মেধাবী শিক্ষার্থীকে

ক্লাসে ফিরতে শুরু করেছে শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে

চাঁদাবাজির প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের