ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

ঢাবিতে ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে। ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ফিন্যান্স’ প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্স ইনস্টিটিউশনস (এএওআইএফআই) এর মহাসচিব ওমর মোস্তফা আনসারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি আন-নদভী স্বাগত বক্তব্য দেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব আহমেদ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমরানুল হক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়াহ, আইএসআরএ কনসাল্টিং মালয়েশিয়ার সিইও অধ্যাপক ড. এস্কান্দার শাহ মোহাম্মদ রাশিদ এবং এএওআইএফআই-এর গভর্নেন্স অ্যান্ড এথিক্স বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রেজা প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জামশেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যাংকিং খাতের সাম্প্রতিক সংকট তুলে ধরে বলেন, এ ধরনের সম্মেলন ব্যাংকিং খাতের সংকট উত্তরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন সংকট মোকাবিলায় অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে ইসলামী ফিন্যান্স শিক্ষা’ শীর্ষক পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. গোলজারে নবী, ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী আন-নদভী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক প্যানেল আলোচনায় অংশ নেন। প্যানেল আলোচনা সঞ্চালন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান।

আমার বার্তা/এল/এমই

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে জবি'র অনলাইনে ক্লাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

র‍্যাবিস (জলাতঙ্ক) নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন: তারেক রহমান

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার