ই-পেপার শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ বসতকক্ষ, ক্ষতি ৩ লাখ টাকা

মোহাম্মদ তোফাইল
২৪ অক্টোবর ২০২৬, ১৬:৫০

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি সেমিপাকা বসতকক্ষ পুড়ে গেছে। এতে ৮ থেকে ১০টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ৪০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কায়ুকখালী পাড়ার একটি ভাড়া বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়লে আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৯টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বেলা ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আগুনে বাড়ির মালিক আবদুস সালামের ১৮টি সেমিপাকা বসতকক্ষ ও একটি নেলকুনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতকক্ষগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজনও ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় অনেক পরিবার ঘর থেকে প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের কাপড়চোপড়, রান্নার সামগ্রী, বিছানাপত্র, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করা এসব পরিবার এখন চরম দুর্ভোগে পড়েছেন। বসতঘর ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের দাবি

জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

বোনকে খুঁজতে বেরিয়ে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। গুরুতর

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ

নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ৯ দিন পর মারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ বসতকক্ষ, ক্ষতি ৩ লাখ টাকা

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর কঠোর সিদ্ধান্ত সরকারের

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা, ভূপাতিত করল সৌদি জোট

‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

বোনকে খুঁজতে বেরিয়ে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

এনআইডি সংশোধনের ৬৫ লাখ আবেদনের মধ্যে নিষ্পত্তি ৬৪ লাখ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু

সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিন রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের কার্যক্রম

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ