ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

জন্মদিনের চেনা ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনটি ভিন্নভাবে উদযাপন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শীতের তীব্রতায় কষ্টে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং শাখা ছাত্রদলের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে এক কর্মচারী বলেন, এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। ছাত্রনেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক বড় প্রাপ্তি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, সামাজিক দায়িত্ব থেকেও মানুষের পাশে দাঁড়ায়। জন্মদিনে কর্মচারীদের জন্য এই উদ্যোগ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, শহীদ জিয়ার আদর্শই হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিদিন নীরবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে তারা আনন্দিত।

নিজের অনুভূতি জানিয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, শীতের প্রকোপ বাড়ায় অনেক স্টাফ কষ্টে আছেন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই বেশি আনন্দের। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব। অনুষ্ঠানে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন

আমার বার্তা/এল/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান