ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

কুবি প্রতিনিধি:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর ১ যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে ‎কুবিসাসের দপ্তর সম্পাদক চৌধুরী মাছাবিহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব সভাপতি করেন সাঈদ হাসান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এবং রাজনৈতিক ও নিবন্ধিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, সাংবাদিকতা সমাজের আয়নার মতো প্রতিবিম্ব যত বাস্তবসম্মত হবে, সাংবাদিকতা তত স্বচ্ছ হবে। সাংবাদিকদের কোনো দল নেই; তারা নির্যাতিত ও মজলুমের পক্ষে কথা বলে। ইতিবাচক সংবাদ প্রচারের ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, গত দেড় বছরে একাডেমিক কার্যক্রম এগিয়েছে, স্কলারশিপ চালু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সবাইকে সত্যের পথে থেকে কাজ করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বয়সে নবীন হলেও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থেমে নেই। সৎ সাহস নিয়ে সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল শক্তি। বিভিন্ন সংকট ও আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সুন্দর ক্যাম্পাস গঠনে অবদান রেখেছেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, একসময় শহর থেকে সাংবাদিক আনতে হতো; তখন কোনো সাংবাদিক সমিতি ছিল না। সাংবাদিকতা এক ধরনের ইবাদত মজলুমের পক্ষে দাঁড়ানোই এর প্রধান দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, তারা আগে শিক্ষার্থী, পরে সাংবাদিক; বিশ্ববিদ্যালয়ের সুনাম-দুর্নাম তাদের সঙ্গেও সম্পৃক্ত।

সদ্য বিদায়ী সভাপতি সাঈদ হাসান বলেন, নানা সংকট সত্ত্বেও কুবিসাস সত্য, ন্যায় ও দায়িত্বশীলতার প্রতীক হয়ে উঠেছে। প্রতিষ্ঠাকালীন ও সাবেক নেতৃবৃন্দের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

সেন্টমার্টিনে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ/ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি)’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু