ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

বাকৃবি সংবাদদাতা:
১৫ এপ্রিল ২০২৬, ১৫:৪৯
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ’ উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি)’ নামে একটি নতুন পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন আমতলায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

নবগঠিত ৩২ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুর রহমান কৌশিক এবং সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান দায়িত্ব পেয়েছেন। ২ বছর মেয়াদী এই কমিটিতে ৬ জন শিক্ষক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

তাঁরা হলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. আশিক ই রাব্বানি, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা, এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ, এনিম্যাল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকরামুল হক তমাল।

অনুষ্ঠানে সংগঠনটির কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর মো. আব্দুল আলীম, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সরদার, স্বাস্থ্য প্রতিষেধক শাখার চিফ মেডিকেল অফিসার ড. মো. শাহাদত হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারের প্রতিটি প্রাঙ্গণ ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যারা বাইরে থেকে আমাদের ক্যাম্পাসে আসেন, তাদেরও পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। আমি নিজেও আজ থেকে অঙ্গীকার করছি যেন একটি কাগজের টুকরোও ক্যাম্পাসে না ফেলি। আমাদের ব্যবহৃত বর্জ্য বা ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস করতে হবে, এটাই হোক আজকের দিনে আমাদের সম্মিলিত অঙ্গীকার।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা কেবল প্রশাসন বা পরিচ্ছন্নতাকর্মীদের একার দায়িত্ব নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত গাছ লাগানো এবং যত্রতত্র ময়লা না ফেলার মাধ্যমে বাকৃবিকে সারা দেশের মধ্যে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।

গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ সংগঠনটি মূলত তিনটি প্রধান ভিত্তির ওপর তাদের কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো সবুজ ক্যাম্পাস (বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ), পরিচ্ছন্ন ক্যাম্পাস (বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ) এবং সুন্দর ক্যাম্পাস (সুশৃঙ্খল ও নান্দনিক অবকাঠামো)।

অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ছবি ও ভিডিও তোলার প্রতিযোগিতা ‘ক্যাম্পাস চ্যালেঞ্জ ২০২৬’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

‘কমপ্লিট শাটডউন’ উপেক্ষা করে অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায়

সুস্থ পশু নির্বাচন থেকে মাংস সংরক্ষণ—গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বাকৃবি অধ্যাপক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশু কেনা ও মাংস সংরক্ষণ নিয়ে মানুষের ব্যস্ততা বেড়েছে।

খাল খনন সফল হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর থেকে খাল খননের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ