ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি:
১২ জুলাই ২০২৬, ২২:৪৪

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয় করে রাখতে তাদের জন্য 'অরুণিমা' নামের এক ফিমেল কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

রবিবার (১২ জুলাই) মুক্তমঞ্চে অনুষ্ঠিত জুলাই 'প্রতিরোধ দিবস' অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, 'জুলাই আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের ভাইদেরকে যেভাবে আগলে রেখেছিল, তাদের ভাইদের বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে যে-রকম অগ্রণী ভূমিকা পালন করেছিল, তাদের এই ভূমিকাকে স্মরণীয় করে রাখতে ছাত্রীদের জন্য আমরা অরুণিমা নামের একটি কর্নার তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।'

এই কর্নারের সুযোগ সুবিধার বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, 'এখানে নারী শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, নামাজ পড়ার স্থান এবং ক্লাসের ফাঁকে যেন বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থা থাকবে। একই সাথে সেখানে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থাও থাকবে।'

জুলাই প্রতিরোধ দিবস শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া মুখ্য আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি

চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়া রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর

আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি মুছে দিল রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি সম্বলিত বিলবোর্ডটি অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম