ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে নারী ও পুরুষ সৈনিক

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৫, ১৩:৫১

প্রার্থী নির্বাচন পদ্ধতি

স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ওপর প্রশ্ন করা হবে। বাছাই পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সেনানিবাসে। রচনামূলক পদ্ধতির লিখিত পরীক্ষায় সাধারণত ৫০ নম্বর বরাদ্দ।

এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৫ নম্বরের পরীক্ষা হতে পারে। বাংলায় রচনা, ভাবসম্প্রসারণ ও ব্যাকরণের অংশ, ইংরেজির ব্যাকরণ অংশ, পাটিগণিতের ঐকিক নিয়ম, সরল বা সুদকষা এবং বীজগণিতের ধারা, মান নির্ণয়ের প্রশ্ন থাকতে পারে। সাধারণ জ্ঞানে সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হয়। এ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই থেকে।

বাছাই পরীক্ষায় করণীয়

বাছাই পরীক্ষার ৭২ ঘণ্টা আগে পরীক্ষার স্থান, সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও প্রবেশপত্র, চেয়ারম্যান কর্তৃক সনদ, নাগরিকত্ব বা চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি, সাঁতার পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় পোশাক, লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে রাখতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ দরকার হবে। পরীক্ষার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও রাখতে হবে।

শারীরিক যোগ্যতা

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিনস্মিথ ট্রেডের প্রার্থীর বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ১৭ থেকে ২০ বছর। শুধু কুক পেশার অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি।

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় ৫ ফুট। ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশি ও সাঁতার জানতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে কমপক্ষে ২.৫০। জিপিএ-৩ বা তার অধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে (ট্রেড-১)-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। কুক পেশায় আবেদনকারীকে রান্নায় পারদর্শী হতে হবে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর দক্ষরা ব্যান্ডসম্যান পদে অগ্রাধিকার পাবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পদের বেলায় পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে। কার্পেন্টার পদের কাঠমিস্ত্রির কাজ এবং টিনস্মিথ পেশায় ঝালাইয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্ত নির্বাচিত প্রার্থীরা ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীরা নিজ নিজ ট্রেডের কাজে যুক্ত হবেন। সশস্ত্রবাহিনীর বেতনক্রম অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়াও রয়েছে বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা।

আমার বার্তা/এল/এমই

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

থানা শিক্ষা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা

কৃষি মন্ত্রণালয়ে ২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

  কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে নিয়োগের আবেদন চলছে। ২৬ পদে আবেদনের শেষ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু