ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে চাকরির সুযোগ

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৫, ১৩:০৩

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ১২ আগস্ট আবেদন শুরু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরি।

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫ জন ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে ১৫৪ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ২০০

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা

১২–০৮–২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) ও সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://cschid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া অন্য কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখযোগ্য যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ২৬–০৬–২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যাঁরা এসব পদের জন্য আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাঁদের বয়স আগের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে।

আবেদনের শেষ দিন

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১২–০৮–২০২৫ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ০১–০৯–২০২৫ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি

এসব পদের জন্য ১০০/– (এক শ) টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/– (বারো) টাকাসহ মোট ১১২/– (এক শ বারো) টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

*আবেদনের বিস্তারিত তথ্যের জন্য এখানে দেখুন

আমার বার্তা/এল/এমই

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বাংলাদেশ পুলিশ ‘এএসআই (নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর