ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৬, ১৬:৩৭

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত ও চাউর হয়েছে, যা দেখে ও শুনে মনে হচ্ছে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে খুব শিগগির পদত্যাগ করবেন তামিম ইকবাল।

তবে গতকালই তামিম ইকবালের খুব কাছের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জেনেছে, তামিম পদত্যাগ করছেন না। এটা ‘গুজব, প্রোপাগান্ডা।’ এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয় বুধবার রাতেই।

এবার তামিম ইকবাল নিজেই নিশ্চিত করলেন, তিনি পদত্যাগ করছেন না। বিসিবির এডহক কমিটিতে এক মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

তামিম বলেন, ‘আগামী ৩ মে বোর্ড মিটিং। সেখানে বিসিবির নির্বাচন নিয়ে আলোচনা করব। সাধারণত বিসিবির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে এক মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঠিক হয়ে যায়। আশা করি আমরাও ৩ মে থেকে এক মাসের মধ্যে নির্বাচন করে ফেলব। নির্বাচনের যে তারিখ বেঁধে দেওয়া আছে, তার কমপক্ষে ১৫ দিন আগে নির্বাচন করে ফেলব। আর আমি পদত্যাগ করছি না। এমন কোনো চিন্তাও আমার মাথায় নেই।’

ক্রিকেটপাড়া ও ক্রিকেটভক্তদের মধ্যে একটি ধারণা আছে যে, বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য থেকে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন করা যাবে না। তাই আগে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে।

তবে সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে, বিসিবির গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের কোথাও এমন কথা লেখা নেই যে আহ্বায়ক কমিটিতে থেকে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করা যাবে না। অবশেষে তামিম ইকবাল নিজেই খোলাসা করলেন, পদত্যাগ না করেই বিসিবির নির্বাচন দেবেন তিনি।

আমার বার্তা/এমই

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস হলো। ঘরের মাঠে প্রথমবারের মতো তাদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এই জয়ে

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

আক্রমণাত্মক ফুটবল আর অবিশ্বাস্য টেকনিক্যাল দক্ষতার জন্য ফুটবল বিশ্বে আলাদা সুনাম থাকলেও এখনও বিশ্বকাপের ট্রফি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে: বিমানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী