ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

যুবাদের দক্ষতা উন্নয়নে ইউসেপ বাংলাদেশের নতুন উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

ইউসেপ বাংলাদেশ জেন্ডার ডাইভার্স কমিউনিটি এবং জুলাই ২০২৪ আন্দোলনে অংশগ্রহণকারী যুবাদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি বিস্তৃত দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের মানসম্মত কারিগরি ও পেশাগত শিক্ষার সুযোগ দেওয়া, যেন তারা কর্মসংস্থান, আত্মমর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তি অর্জন করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ আবু ইউছুফ, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মো. সাইদুর রহমান যান, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন ড. ওবায়দুর রব।

অতিথিরা কর্মসূচির আওতায় পরিচালিত কেয়ারগিভিং, জাপানি ভাষা এবং গ্রাফিক ডিজাইন কোর্স পরিদর্শন করেন এবং ইউসেপ বাংলাদেশের উইমেন্স কর্নারের উদ্বোধন করেন। এই কর্মসূচি শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়, বরং অংশগ্রহণকারীদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পথ উন্মুক্ত করবে।

এছাড়া অনুষ্ঠানে উল্লেখ করা হয় যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ইউসেপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক ৩০ জুন স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ও কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত ২০০ জন যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এ উদ্যোগ আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

এ সময় প্রধান অতিথি বলেন, ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি মাইলফলক। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের শুধু কর্মসংস্থান নয়, বরং মর্যাদা, অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।

বিশেষ অতিথি ও মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ইউসেপ বাংলাদেশের এই কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার