ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

আমার বার্তা অনলাইন:
০৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৩

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী মামনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট করেন মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তি।

গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তবে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে।

ঢাকা ওয়াসা বোর্ডের কাছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসার দৈনন্দিন এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য দায়ী থাকবেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাজের বিস্তারিত বিবরণ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ অনুযায়ী নির্ধারিত হবে। প্রার্থীর অবশ্যই পানি সরবরাহ এবং স্যানিটেশন সেক্টর অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায়। সিনিয়র পর্যায়ে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আমার বার্তা/এল/এমই

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

৫০তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) শুরু হয়েছে। বিসিএসের আবেদনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রকাশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯ম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত ২২টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম

সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন চলছে

বাংলাদেশ সেনাবাহিনী ২০২৬ সালের নিয়োগ কাঠামো অনুযায়ী ‘সৈনিক’ পদে নতুন করে জনবল ভর্তির ঘোষণা দিয়েছে।

সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সোয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে ছয় বিভাগের আবেদন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র