ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

অনিয়মের অভিযোগে এক ঘন্টা অবরুদ্ধ ঢামেক হাসপাতালের ডিডি

এম রানা:
১৮ জানুয়ারি ২০২৫, ২২:০৩
আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:০৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) (প্রশাসন) ডাঃ আশরাফুল আলমকে পরিচালকের রুমে এক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড‍্যাব) ও ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের কক্ষে এক ঘন্টা তাকে অবরুদ্ধ করে রাখে ঢামেক হাসপাতালের ৪০/৫০ জন ড‍্যাবের চিকিৎসক ও সাবেক ঢামেক ছাত্রদল নেতাকর্মীরা।

এ সময় উপ-পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে ড‍্যাবের চিকিৎসক ও ঢামেকের সাবেক ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন "তিনি মোটা অংকের টাকা খেয়ে হাসপাতালে আউটসোর্সিং এর নিয়োগ, ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে সুইজারল্যান্ডে আমোদ-ফুর্তি ও ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং আওয়ামী লীগ আমলে সাবেক ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি পরিচয় দেওয়া এবং বর্তমানে নিজের চেয়ার ঠিক রাখতে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পরিচয় দিচ্ছেন এমন অভিযোগ করেন তারা"।

এ সময় সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তিনি কখনোই ছাত্রদলের কোন পদে ছিলেন না। বরং তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন বলে তারা দাবি করেন। তিনি ছিলেন গত ফ‍্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর।উপ-পরিচালক আশরাফের আওয়ামী লীগের দোসরদের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল সেসব ছবি তাদের কাছে রয়েছে বলে জানান তারা।

তারা আরও বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ ই আগস্ট এর পর বিভিন্ন অভিযোগে দুইজন ওয়ার্ড মাস্টারকে ধরা হলেও এই উপ-পরিচালক আশরাফের অনুসারী হওয়ায় তাদেরকে পুনরায় আবার চাকরিতে বহাল করা হয়।ঢামেক হাসপাতালে ওয়ার্ড মাস্টার নিয়োগ নিয়ে সংবাদ প্রকাশের পর সহকারী পরিচালক( অর্থ ও স্টোর) থেকে তিনি উপ-পরিচালক চলতি দায়িত্ব পদ বাগিয়ে নেন। তিনি ঢাকা মেডিকেলের অঘোষিত পরিচালক। কিন্তু এইভাবে আর চলতে দেওয়া যাবে না এই আওয়ামী লীগের দোসরকে এখান থেকে বদলি এবং শাস্তির দাবি করেন তারা।

কেন হাসপাতালে চলতির দায়িত্বে থাকা উপ-পরিচালক (প্রশাসন) ডা আশরাফুল আলমকে দেব ও সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিল এমন বক্তব্যের জন্য তাকে মুঠোফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং ফোন কেটে দেন। ফোন রিসিভ না করায় তার বক্তব্য না হয় সম্ভব হয়নি।

এ সময় হাসপাতালে পরিচালক ব্রিগেড জেনারেল মোঃ আসাদুজ্জামান, ঢামেক হাসপাতালের ড‍্যাবের সভাপতি ডা রেজওয়ানুর রহমান সোহেল, ক্লোরাইটাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আহসান হাবিব জাবের, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা মো. আসাদুজ্জামানসহ ৪০ থেকে ৫০ জন চিকিৎসক ও সাবেক ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

টেলিযোগাযোগ খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিরুদ্ধে বকেয়া পাওনা ও ৫% সুবিধা আদায়ের দাবিতে রাজধানীতে মানববন্ধন

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

ঢাকায় আজ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের বিভিন্ন

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন

গুলশানে হাসপাতাল থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানে বসবাসকারী শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল