ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আজিমপুরের বাসায় ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১০:৪৭

রাজধানীর লালবাগের আজিমপুর ইরাকি কবরস্থানের পাশের একটি বাসা থেকে বেঞ্জির আহমেদ রোজ(১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষার্থী রোজ আজিমপুর ইরাকি কবরস্থানের পাশে ১৩৯/নিউ পল্টন এলাকার বশির আহমেদ শিশিরের মেয়ে ।

সে মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার (২৬মার্চ) দিবাগত রাত পৌনে ২ টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর মামা ফেরদৌস আলম সায়েম জানান, আমার ভাগ্নি মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। এরই মাঝে গত মাসে নিজের পছন্দে বিয়ে করে আমার ভাগ্নি।পারিবারিক কলের জেরে গত দুই তিন দিন আগে আমার ভাগ্নি ঝগড়া করে ইরাকি কবরস্থানের পাশে আজিমপুর নিউ পল্টনের নিজেদের বাসায় চলে আসে। এরপর গতরাতের দিকে কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে। পরে আমরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেই।

নাজমুল হোসাইন জানান, আমরা খবর পেয়ে আজিমপুরের নিউ পল্টনের ইরাকি কবরস্থানের পাশে একটি বাড়ির সাত তলা থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত থাকা অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান ওই নারীটি আর বেঁচে নেই।

এসআই আরও জানান, নিহতের পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি কলেজে অধ্যায়নরত অবস্থায় গত এক মাস আগে নিজের পছন্দে বিয়ে করেন বেঞ্জির আহমেদ রোজ। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের সাথে তার বনিবনা হচ্ছিল না। তাই সে কয়েকদিন আগে নিজেদের আজিমপুরের মায়ের বাসায চলে আসে। এটি কি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই নাজমুল হোসাইন।

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শনিবার সকাল ৬টায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

ঢাকার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা