ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

এনএসডিএ-এর উদ্যোগে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে আইএসসি বিষয়ক কর্মশালা

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৯:২৪

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে বুধবার (৬ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানে শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)’ বিষয়ক একটি কর্মশালা।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ইনফরমাল সেক্টরে নিয়োজিত কর্মজীবীদের দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতে সংযুক্তি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ। এ লক্ষ্যে এনএসডিএ ১৬টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে ইনফরমাল সেক্টরের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে।

এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (নিবন্ধন ও সনদায়ন) অতিরিক্ত সচিব আলিফ রুদাবা, ইনফরমাল সেক্টর আইএসসি’র চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন এবং ভাইস চেয়ারম্যান মনসুর হাসান খন্দকার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ ও নীতিগত সুপারিশ তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের একটি বড় অংশ ইনফরমাল সেক্টরে কাজ করছেন, যাদের দক্ষতা উন্নয়ন ও আনুষ্ঠানিক কর্মসংস্থানে সংযুক্তি সময়োপযোগী ও জরুরি। এ খাতকে গুরুত্ব দিয়ে দক্ষতা যাচাই, সনদ প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনএসডিএ।

শিল্প প্রতিনিধিরা স্থানীয় উদ্যোক্তাদের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দেন এবং বলেন, বিএনকিউএফ কাঠামোর আওতায় সিএস ও সিবিসি প্যাকেজ প্রোগ্রাম গ্রহণ জরুরি। প্রজেক্টভিত্তিক সমাধানের বদলে টেকসই শিল্প সংযোগ ও প্রযুক্তি-দক্ষতার সমন্বয়ের দিকে নজর দিতে হবে। এছাড়া সব দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে এনএসডিএ-এর আওতায় আনলে একটি আন্তর্জাতিক মানের স্কিলস ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন বলেন, “দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে ইনফরমাল সেক্টরের কর্মীদের মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করতে চাই আমরা।” তিনি আইএসসি-কে আরও টেকসই ও সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, ইনফরমাল সেক্টর আইএসসি’র সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু