ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বনশ্রীতে মিলল রহস্যময় পরিবারের সন্ধান

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫২

প্রায় পাঁচ বছর ধরে অদ্ভুতভাবে বসবাস করছে এক পরিবার। বাড়ি থেকে বের হতে দেখা যায় না মা ও দুই সন্তানকে। রাজধানীর বনশ্রীর মেরাদেয়া এলাকায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে সম্প্রতি।

বনশ্রীর মেরাদেয়া এলাকায় একটি বাড়ির তিনতলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ২০১৮ সাল থেকে ভাড়া থাকছিলেন মনিরুল।

করোনা মহামারির সময় থেকেই তার স্ত্রী ও দুই সন্তানের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। বাড়ির দারোয়ান জানান, দীর্ঘদিন ধরেই ওই নারী ও দুই ছেলে বাইরে বের হন না। দুই থেকে তিন মাসে একবার মাত্র ঘর থেকে বের হন তারা। এমনকি ১৬ ও ২১ বছর বয়সী দুই ছেলের পড়াশোনাও বন্ধ রয়েছে প্রায় পাঁচ বছর ধরে।

বাবা বাজার করে দিয়ে যায় দরজার সামনে। ছেলে ভেতর থেকে এসে বাজার নিয়ে যায়। তবে বাড়ির বাইরে বের হয় না।

বাড়িওয়ালা জানান, ভাড়া নিয়মিত পরিশোধ না করায় নোটিশ দিলেও তারা ঘর ছাড়তে রাজি নন। বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ বাসায় গেলেও দরজা খোলেননি মা ও দুই ছেলে। সাংবাদিকরা কথা বলতে চাইলে ভেতর থেকে শুধু কথোপকথনের শব্দ শোনা যায়।

ভেতর থেকে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী বাইরে গেলেই হত্যার আশঙ্কা থাকে। তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও ষড়যন্ত্রেরও অভিযোগ তোলেন। এ সময় এক ছেলের কথাও শোনা যায়। সে বলে, আমি এখন স্টুডেন্ট। কিন্তু আমাকে এরা লেখাপড়াও করতে দিচ্ছে না। আমাকে আঁকড়ে ধরসে।

তবে স্ত্রীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন স্বামী মনিরুল। পুলিশ ও সাংবাদিকরা এলে একপর্যায়ে তিনিও এসে হাজির হন। অনুরাধ করেন দড়জা খুলতে। তবে সেই নারী দরজা খোলেননি। প্রতিবেশীরাও দরজা খোলাতে ব্যর্থ হন। ফলে পরিবারটির অস্বাভাবিক জীবনযাপন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চিকিৎসকদের মতে, এ পরিবার মানসিক জটিলতায় ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অবস্থায় রোগীর মধ্যে ভ্রান্ত বিশ্বাস (ডিলিউশন) জন্ম নিতে পারে। এতে তারা কাছের মানুষদেরও সন্দেহ করে এবং ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই রোগকে সিজোফ্রেনিয়া বা ডিলিউশনাল ডিসঅর্ডার বলা হয়। এর ফলে রোগীরা দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থাকতে পারে, বাইরে বের হতে অনীহা প্রকাশ করতে পারে। তাদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু