ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ছুটির দিনে বাড়িতে বানান ডিমের খাঁচাপুরি

সানজানা রহমান যুথী
১০ অক্টোবর ২০২৫, ১৩:৩৯

ডিম খেতে অনেকেই পছন্দ করেন। ডিমের রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। ডিমকে প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। আজ (১০ অক্টোবর) বিশ্ব ডিম দিবস। পরিবারের সদস্যদের নিয়ে এই দিবসটি পালন করতে চাইলে তৈরি করতে পারেন ডিমের খাঁচাপুরি। মুখরোচক এই খাবারটি আপনার খাবারে এনে দেবে ভিন্ন স্বাদ।

চলুন জেনে নেয়া যাক বাড়িতে কীভাবে ডিম দিয়ে খাঁচাপুরি তৈরি করবেন-

উপকরণ

১. ময়দা ২ কাপ

২. ইস্ট ১ চা চামচ

৩. চিনি ১ চা চামচ

৪. দুধ আধা কাপ

৫. ডিম ২টি

৬. মোজারেলা চিজ ১ কাপ

৭. ফেটা বা কটেজ চিজ আধা কাপ

৮. কালো গোলমরিচ গুঁড়া পরিমাণমতো

৯. তেল বা মাখন ৩ টেবিল চামচ

১০. লবণ আধা চা চামচ

১১. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে হালকা গরম দুধ, ইস্ট ও চিনি মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ইস্ট ফুলে উঠলে তাতে ময়দা, লবণ ও তেল মিশিয়ে নরম ডো বানিয়ে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন।

এবার অন্য একটি পাত্রে মোজারেলা চিজ, কটেজ চিজ, মাখন ও ১টি ডিম, কালো গোলমরিচ গুঁড়া একসঙ্গে ভালোভাবে মিশিয়ে পুর বানিয়ে নিন। পুর তৈরি হলে পাশে রেখে দিন।

অন্যদিকে ময়দার ডো ফুলে উঠলে হালকা করে ময়ান করে নিন। এবার ডোটি একটি ওভাল বা নৌকার আকৃতি করে বেলে নিন। এরপর মাঝখানে চিজের পুর ভরে দুই পাশে রোল করে মাঝখানটা নৌকার মতো করে খোলা রেখে রুটি বানিয়ে নিন।

এবার চুলায় একটি নন স্টিক প্যানে২ টেবিল তেল বা মাখন দিয়ে হালকা গরম করুন। তেল গরম হলে বানানো রুটিটি প্যানে দিয়ে ২০- ২৫ মিনিট বেক করুন। রুটি হালকা সোনালি হলে মাঝখানে একটি ডিম ভেঙে দিন (ডিমের কুসুম যেন মাঝখানে থাকে)। এরপর ডিম সেদ্ধ হয় পর্যন্ত বেক করুন। খেয়াল রাখতে হবে কুসুম যেন একটু নরম থাকে। খাঁচাপুরি হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

স্কুলপড়ুয়া শিশুদের বয়স হলো শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা