ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৩ নভেম্বর ২০২৫, ১৬:৪৩

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুরের কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগের বরিশাল মহানগর আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

সোমবার (৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতারঝটিকা মিছিল থেকে গ্রেফতার ৬ নেতাকর্মী

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার (২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পল্লবী থানা এলাকায় মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল টিম। একই রাতে রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ হাসান শাওনকে আটক করে ডিবি লালবাগ টিম। এছাড়া সোমবার সকাল সাড়ে ৮টায় উত্তরা পূর্ব থানার ৬নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেফতার করে ডিবি উত্তরা টিম।

অন্যদিকে, রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. নিজাম উদ্দিন কিরনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রিয়াদ মাতুব্বরকে কদমতলী থানা শ্যামপুর ১০ নম্বর রোড থেকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

গ্রেফতার ছয়জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

আমার বার্তা/এল/এমই

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার পর রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা ইলেকট্রিসিটি

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

"মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে ধারণ করে এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর পথশিশু, দুস্থ

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুইজন অতিরিক্ত উপ-পুলিশ

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলবায়ু ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তর এখন অপরিহার্য

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না তুরস্ক, এরদোগানের ঘোষণা

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

ইরানের জ্বালানি বাণিজ্য ছারখার করার হুমকি ট্রাম্পের

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে : শিমুল বিশ্বাস

সংসদে হেডফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮