ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

আমার বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬, ১৪:৪০

আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাই ভিত্তিক মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। তাদেরই মালিকানাধীন দল সানরাইজার্স লিডস। গতকাল দ্য হানড্রেডের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম নিলামে তারা হইচই ফেলে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আবরার আহমেদকে কিনে। সহমালিক কাব্য মারান তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

কাব্য মারানের দলে পাক স্পিনারের যোগদান ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার কথাও বলেছেন অনেকে। এই কেনাবেচার কয়েক ঘণ্টা পর ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে।

দ্য হানড্রেডে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে কোনো ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি হলেন আবরার। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই করে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে কেনে লিডস। পুরো নিলাম প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন কাব্য। মাঝেমধ্যে ভারত বিরোধী মন্তব্য করে ও শুভমান গিলের সমালোচনা করে তোপের মুখে পড়া ক্রিকেটারকে কেন ভারতীয় মালিকানাধীন দল নিলো, তা বোধগম্য হচ্ছে না।

অনেক ভক্তই সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করেছেন। আইপিএলে হায়দরাবাদকে বয়কটেরও দাবি জানিয়েছেন অনেকে। একজন লেখেন, ‘আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করা উচিত। দেশের চেয়েও কাব্য মারানের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি ক্রিকেটারকে কিনতে হলো? লজ্জা হওয়া উচিত।’

এবার প্রভাব পড়ল সোশ্যাল মিডিয়াতেও। সানরাইজার্স লিডসের এক্স-এ ঢোকা যাচ্ছে না। সাসপেন্ড হয়েছে এই অ্যাকাউন্ট। সেখানে ঢুকলেই দেখাচ্ছে ‘অ্যাকাউন্ট স্থগিত। এক্স-এর নিয়ম লংঘন করার কারণে এক্স অ্যাকাউন্ট স্থগিত করেছে।’ কোন ধরনের নিয়ম লংঘিত হয়েছে সেই ব্যাখ্যা এখনো দেয়নি এক্স কর্তৃপক্ষ।

আমার বার্তা/জেএইচ

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

কার্টেল ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য খুব বড় ছিল না, ১৫ ওভারে ১০৩ রানের। তবে দুর্দান্ত

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ডিপিএলের দলগুলো

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

পিএসএলের প্রথম আসর খেলতে নেমে শুরুর যাত্রাটা খুবই কঠিন ছিল হায়দরাবাদ কিংসমেনের। বিদেশি অধিনায়ক মার্নাস

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা