ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

আমার বার্তা অনলাইন:
৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

গ্রেফতাররা হলেন- মো. সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিব (২২), মো. শাকিল (৪০), মো. আবিদ হাসান (২২) এবং মো. আকাশ (২৩)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রাতে তাদের একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মোড়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাসার ভেতর ডাকাতির পূর্বপরিকল্পনার প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেফতার করা হলেও আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, চারটি দেশীয় অস্ত্র এবং ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার নিয়তি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু