ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৮

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং-এর লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাব-২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোবাইল কোর্ট অভিযানে ১৪টি দোকানে প্রায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে র‌্যাব-২ এর সিইও খালেদুল হক হাওলাদার জানান, জনদুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নীতিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, রয়েছে নিরাপদ খাদ্য আইন ২০১৩, রয়েছে বিএসসিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন। এ ছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ব্যবসাটা হবে আইনের মধ্য থেকে। যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান।

তিনি বলেন, আমরা কোন সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দেব না। বাজারে পণ্য মজুদ করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দেব না।

খালেদুল হক হাওলাদার জানান, জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজানের মধ্যেও যেন আরও কম দামে পণ্য পায়। এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী ১০০টির অধিক টিম বাজার মনিটরিংয়ের কাজ করছে। ঢাকা মহানগরীতে ভোক্তা অধিদপ্তরের ১০টির অধিক মনিটরিং টিম বাজার মনিটরিং করছে।

র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি, তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা ছিল না। কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য যেমন ভেজাল গুড় বা এ ধরনের অনেক পণ্য আমরা বিক্রি করতে দেখেছি।

আমার বার্তা/এমই

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫

রমজানের শুরুতেই বেড়ে যাচ্ছে যানজট

প্রতিবছর রমজান মাস এলেই ঢাকায় বেড়ে যায় যানজটের তীব্রতা। এবারও যানজটে ভুগতে হচ্ছে নগরবাসীকে ।

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

বাংলাদেশে অবস্থিত রাশিয়ান ফেডারেশনের দূতাবাস, রোববার (২২ ফেব্রুয়ারি) রাশিয়ান আর্মি ডে এবং  ডিফেন্ডার অব দা

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দাবি না মানলে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুমকি

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ