ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কলাবাগানের হোটেল রূপসী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

কলাবাগান থানার অপারেশনস ইনচার্জ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ছাব্বিশ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। এমনকি কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

পারেশনস ইনচার্জ জানান, কলাবাগানের ভিশন আই হাসপাতালের ঠিক পাশেই অবস্থিত হোটেল রূপসীতে মরদেহটি পাওয়া যায়। খবর পাওয়ার পর পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

তিনি আরও বলেন, বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রতিবেদন তৈরির কাজ শেষ হলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আমার বার্তা/এমই

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন

রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের

শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী

  চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু

কামরাঙ্গীরচরে হোস্টেলের টয়লেটে যুবককে গলাকেটে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেটে মো. ইয়াকুব আলী (২৫) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা