ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

টাস্কফোর্স কমিটির অভিযান
আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১২:৪৯

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান ও পরিদর্শন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (২৪ জুন) ‘গুলশান ইয়ুথ ক্লাব’ মাঠের আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ ঠেকাতে গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে ঢাকার গুলশানে ‘মশক নিধন অভিযানে’ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এই অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় বেশ কিছু ভবনকে জরিমানাও করা হয়। গুলশানের ৭ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতেই লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শুধুমাত্র ঢাকা মহানগরে অভিযান পরিচালনার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের অভিযানটি এই টাস্কফোর্সের প্রথম কার্যক্রম।

এদিকে, আজকের কার্যক্রমে মশার বংশবৃদ্ধি রোধে লার্ভা ধ্বংসকারী দীর্ঘমেয়াদি ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হচ্ছে। নিজস্ব নিরাপত্তা ও জনস্বার্থে নাগরিকদের ফুলের টব, গাড়ির টায়ার ও পরিত্যক্ত বালতির জমে থাকা পানি পরিষ্কারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আমার বার্তা /জেএইচ

বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানী থেকে গ্রেপ্তার করেছে

গাড়িতে আরএফআইডি ট্যাগ ও স্মার্ট নম্বরপ্লেট না লাগালে ব্যবস্থা

মোটরযানে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

যুবনেতা সাজ্জাদুল মিরাজের ব্যতিক্রমী উদ্যোগে আর্জেন্টিনা জয়ে উৎসব

চলমান বিশ্বমঞ্চের ফুটবল উন্মাদনায় যখন মেতে উঠেছে পুরো দেশ, তখন রাজধানীর মিরপুরে ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

জলবায়ুর পরিবর্তনই কি ঘন ঘন ডেকে আনছে এল নিনো!

বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন দেখছেন রিজভী

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিশু হেমাটোলজি সোসাইটির সভাপতি আফিকুল, সম্পাদক কিবরিয়া

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

লিবিয়ায় দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী