ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৫

সারা দেশে চলা অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানী সড়ক অবরোধ করে রেখেছে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দেন। এত ভোগান্তিতে পড়েন বনানী থেকে মহাখালীগামী গাড়িগুলোর যাত্রীরা। এ সময় পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

তার আগে মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো জানান। স্লিপার বাস মালিক সমিতির দাবিগুলো হলো— আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা।

সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।

তারা আরও বলেন, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানাচ্ছি।

স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএর কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে তারা।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এ পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের।

স্মারকলিপি জমা দিতে গেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু সহ আরো কয়েকজন।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচ মালিক ও কর্মচারীরা রাস্তায় তাদের বাস চালানোর অনুমোদনের জন্য বনানী সেতু ভবনের সামনের রাস্তায় আন্দোলন করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয়

ওয়াকফ সম্পত্তি বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া বাজারসংলগ্ন এলাকায় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের প্লট মালিকরা জাতীয়

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী স্বাদ, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা গল্প ঢাকাবাসীর কাছে তুলে ধরতে ‘হলিডে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার গুরুত্ব

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার