ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫
আপডেট  : ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭

রাজধানীর বনানী ১১-তে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে পুর্বাণী গ্রুপের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড কমফিস্টাইল। অনলাইনভিত্তিক বিক্রয় কার্যক্রমের পাশাপাশি নিজস্ব বিক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে দেশের বাজারে কার্যক্রম সম্প্রসারণের নতুন পদক্ষেপ নিয়েছে এ ব্র্যান্ডটি।

গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে বনানী ১১ নাম্বার রোড এ আউটলেটটির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আউটলেট চালুর পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও প্রবেশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্বোধনী অনুষ্ঠানে পুর্বাণী গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, কমফিস্টাইলের প্রথম আউটলেট চালু করা ব্র্যান্ডটি ও পুর্বাণী গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। মান, আরাম ও সমসাময়িক নকশার সমন্বয়ে এমন একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। পাশাপাশি দেশজুড়ে ব্র্যান্ডটির উপস্থিতি বাড়িয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাতে চান তাঁরা।

কমফিস্টাইলের প্রতিষ্ঠাতা শারমিন হাই বলেন, নতুন আউটলেট চালুর ফলে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। পুর্বাণী গ্রুপের দীর্ঘদিনের শিল্প-অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমসাময়িক বাংলাদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় কমফিস্টাইল। দেশের বাজারে অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম সম্প্রসারণও তাদের লক্ষ্য।

টেক্সটাইল ও পোশাকশিল্পে ৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পুর্বাণী গ্রুপের উদ্যোগে সাড়ে তিন বছর আগে যাত্রা শুরু করে কমফিস্টাইল। এত দিন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউনিমার্টের মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিত ব্র্যান্ডটি। বনানীর নতুন আউটলেটের মাধ্যমে এবার সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বিক্রির পরিসর বাড়াল প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুর্বাণী গ্রুপের পরিচালক জাকারিয়া এইচ. সরকার ফারহানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, আকিজ রিসোর্সেসের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করা

বাংলাদেশে Tealive-এর যাত্রা: ‘বাবল টি ডিপ্লোম্যাসি’তে নতুন মাত্রা

মালয়েশিয়ার জনপ্রিয় লাইফস্টাইল টি ব্র্যান্ড Tealive-এর বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্যিক ও সাংস্কৃতিক

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশা চালকদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অবরোধের কারণে এই

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

১২৩-তম সাহিত্য সভা আয়োজন করতে যাচ্ছে দেশের প্রতিশ্রুতিশীল শিল্প-সাহিত্য ও সাংস্কতিক সংগঠন শীলন বাংলাদেশ। শুক্রবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

ভারতে আন্দোলনের খবর সংগ্রহের সময় আটক ১২ সাংবাদিক

বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলন শুরু

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ

ভারতে দ্বিমুখী আন্দোলনে বিরোধীরা, দিল্লিতে জড়ো হচ্ছেন শীর্ষ নেতারা

২১০০ সালের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে মানবজাতি, শীর্ষে পারমাণবিক যুদ্ধ ও এআই

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার

১২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

মা ইলিশ সংরক্ষণে আরিচা ঘাটে অভিযান, সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

‘হাসিনা ফিরবে’ হাইপ: গাছে কাঁঠাল, গোঁফে তেল!

বাংলাদেশে Tealive-এর যাত্রা: ‘বাবল টি ডিপ্লোম্যাসি’তে নতুন মাত্রা