ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক:
১৮ জুলাই ২০২৪, ১৮:৫৫

নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয়।

নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম) এর শিক্ষার্থী। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছড়রা গুলিতে শতাধিক ছাত্রজনতা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিআরসেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিতে তাহমিদের বুক ঝাঝরা হয়ে যায়। তখন সহপাঠিরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হয়।

এদিকে, নরসিংদী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, তার গায়ে রাবার বুলেটের চিহ্ন আছে।

তাহমিদের মরদেহ নিয়ে জেলাখানা মোড় এলাকায় ঢাকা-নরসিংদী মহাসড়কে পূনরায় অবস্থান করে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে।

আমার বার্তা/এমই

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়