ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৪, ১১:২৭

রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌরসভার বিনোদপুর (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাবু শেখের ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব। তানভীর রাজবাড়ী পৌরসভা ৩নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত তানভীরের ভাবি লিমা খাতুন বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। মঙ্গলবারই তিনি বাড়িতে ফেরেন। রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে হত্যা মামলা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আমার বার্তা/জেএইচ

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়