ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আরও এক মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো

ঝালকাঠি প্রতিনিধি:
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর এই গ্রেপ্তার দেখানো হয় তাকে।

এদিন বিকেলে ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামিদের প্রিজনভ্যানে করে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। আইনজীবীদের শুনানী শেষে ঝালকাঠি জুডিসিয়াল ম্যাজিস্ট্রে ১ম আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো রাসেল ও তাওহীদকে এবং তরিকুল ইসলাম সুমন।

২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামল, ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করে চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী আ্যডভোকেট নাসির উদ্দীন কবির জানান, রাজাপুরের একটি বিষ্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেপ্তারের আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি ঘটনার দিন ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।

আদালতের এজলাস থেকে বের হয়ে সাবেক আইন প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। মামলায় উল্লেখিত সময়ে আমি ঘটনাস্থলেই ছিলাম না। আমি জনগণের ভোটে আবার এমপি হবো লিখে রাখ।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কাঠালিয়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে জেলহাজতে পাঠানো হয়।

আমার বার্তা/এমই

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার