ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কমলনগরে ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

কামরুল ইসলাম,কমলনগর (লক্ষ্মীপুর) :
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
৪ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের, ৪নং চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ আলী মিয়া, ৬নং পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন রাজু ও ৭ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

জানা যায়, বরখাস্তকৃত চেয়ারম্যানের স্থলে দায়িত্ব পালন করবেন- চর মার্টিন ইউপিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মহসিন, সাহেবেরহাট ইাট ইউপিতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) জহিরুল ইসলাম, পাটওয়ারিহাট ইউপিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য শাহা ও হাজিরহাট ইউপিতে মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, সারাদেশে ইউনিয়ন পরিষদের অনুপস্থিত চেয়ারম্যানদের স্থলে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্ব স্ব জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করেন। সেই আলোকে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশে এই চার ইউপি চার কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অদ্যাবধি পর্যন্ত উল্লেখিত চেয়ারম্যানগণ পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা নাগরিকগণ।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার