ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আদালত থেকে পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৫, ১২:০২

ঢাকার জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া কেরানীগঞ্জ মডেল থানার ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নেত্রকোণার কলমাকান্দা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ২০২৪ সালে কেরানীগঞ্জ মডেল থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শহিদুল ইসলাম (২২)। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দার নগর গ্রামে। আজ বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

গত ১৭ ফেব্রুয়ারি শহিদুলসহ ১২ আসামিকে শুনানির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত পুলিশের উপপরিদর্শক আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। শহিদুল পালিয়ে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকায় আশ্রয় নিয়েছেন জানতে পেরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

আমার বার্তা/জেএইচ

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী