ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন, কয়েকটি গ্রাম প্লাবিত

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১২:৫৩

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের বণিকপাড়া এলাকা প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার দিকে এ ভাঙনের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বণিকপাড়ায় মুহুরী নদীর তীরে ইঞ্জিনিয়ার সহদেব বৈদ্যের বাড়ির পাশ দিয়ে বাঁধে ফাটল দেখা দেয়। রাতের মধ্যেই তা বড় আকার ধারণ করে এবং পানি ঢুকে পড়ে বসতি এলাকায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ফুলগাজী বাজার রাতের বেলা পানিতে তলিয়ে যায়। সকাল নাগাদ পানি নামলেও ব্যাপক ক্ষতি হয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের।

বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উত্তর ও দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগতপুর, ফতেহপুর, দরবারপুর ও ধলিয়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম। দুর্গতদের জন্য ফুলগাজী বালিকা বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। রাত একটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে—বর্তমানে এটি ১১ দশমিক ৫ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে বেড়িবাঁধের নিচে সৃষ্ট ছিদ্র বড় আকার ধারণ করায় দ্রুত ভাঙনের সৃষ্টি হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দেন এবং শুকনো খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

প্রতিবছরই মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ২-৩ বার প্লাবনের ঘটনা ঘটে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে। তবে মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে।

আমার বার্তা/জেএইচ

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী