ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে মায়ের লাশ দাফনে বাধা

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ অমানবিক ঘটনার ২০ ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয় ঐ নারীর।

বৃহস্পতিবার (৯অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এ এলাকায় বিরূপ সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য শাহাজাদপুর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তার দু’ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে।

এ সময় এলাকার লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও বার্থ হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দু’ছেলের মধ্যে সমঝোতা করেন এবং বৃহস্পতিবার দুপুর ২টায় দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দা মাওলানা বিল্লাহ জানান, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় এ ঘটনা ঘটে। এমন ঘটনায় আমরা সকলে মর্মাহত।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে দুপুর ২টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

আমার বার্তা/এল/এমই

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

দেশের সর্বদক্ষিণের দুই সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি।

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন তা দখলমুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা