ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মোটরসাইকেল শোডাউনে ফেনী ফিরলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১০:৩১

হাজারো মোটরসাইকেল শোডাউনে ফেনী ফিরলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের দত্তসার দিঘি এলাকা থেকে মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রার মাধ্যমে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

এ সময় ছাদখোলা গাড়িতে উঠে হাত নাড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সন্ধ্যায় শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় সমাবেশ করা হয়।

সমাবেশে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় ৯৯ শতাংশ মানুষ খুশি হলেও এক শতাংশ চোর-ডাকাত নাখোশ হয়েছে। কিন্তু দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে অমান্য করার শক্তি কারো নেই। আমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একসময়ে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচয় পাওয়া ফেনীকে কোনদিন ছেড়ে যাইনি। কথা দিচ্ছি, জীবনের শেষ সময় পর্যন্ত ফেনীর মানুষের পাশে থাকব।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, দলের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলীয় ঐক্যই পারে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে।

এ সময় জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোডাউনের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। তিনি (ভিপি জয়নাল) স্ব প্রণোদিত হয়ে মহাসড়কসহ বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে শোডাউন দিয়েছে। এটির দায় আমাদের নয়, তবুও দলগতভাবে দুঃখ প্রকাশ করছি। দলের নিষেধাজ্ঞা অমান্য করে কেন এমনটি করেছেন তা তিনিই ভালো বলতে পারেন।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু