ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

৬৩ আসনে সিদ্ধান্ত ঝুলে, কুমিল্লা-২ এ ‘যোগ্য বনাম জনপ্রিয়’ লড়াই

আমার বার্তা অনলাইন
১১ নভেম্বর ২০২৫, ১১:০৯
আপডেট  : ১১ নভেম্বর ২০২৫, ১১:১২

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, প্রচারণা ও সমন্বয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল।

ইতোমধ্যে বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে প্রায় এক সপ্তাহ পার হলেও স্থগিত থাকা ৬৩ টি আসনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। পাশাপাশি জোটগত সমন্বয় ও আসন বণ্টন নিয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। স্থগিত থাকা আসনগুলোর মনোনয়নপ্রত্যাশীরা প্রতিদিনই গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন। এসব আসনের মধ্যে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনটি নিয়ে চলছে নানা আলোচনা ও সমীকরণ।

এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন—বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম. এ. মতিন খান।

তবে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম। প্রবীণ এই নেতা ১৯৭৮ সালে জাগদল হোমনা প্রতিষ্ঠা করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ সময় তিনি সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

মাহফুজুল ইসলামকে বিএনপির পাঁচবারের সফল এমপি মো. এম কে আনোয়ারের ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শদাতা এবং কৌশলী হিসেবে পরিচিত। স্থানীয় নির্বাচন পরিচালনায় তার সফল অভিজ্ঞতাও রয়েছে। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ না থাকায় তৃণমূলে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য ও জনপ্রিয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

এলাকাবাসীর মতে, রাজনীতি করেও তিনি ব্যক্তিগতভাবে বাড়ি-গাড়ির মতো সম্পদ গ্রহণ করেননি—যা তৃণমূল বিএনপির কাছে সততার প্রতীক হিসেবে বিবেচিত। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি। গত ৫ আগস্টের ঘটনার পর শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন ফর্ম গ্রহণ না করলেও বর্তমানে সুস্থ হয়ে পুনরায় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, কুমিল্লা-২ আসনে দলে বিভাজন বা কোন্দল এড়াতে চাইলে মাহফুজুল ইসলামকে মনোনয়ন দিলে বিএনপি এই আসনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

আমার বার্তা/জেএইচ

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর সব ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্লাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী

চুয়াডাঙ্গা জেলাজুড়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ১০ দিনে

টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের

চাঁদপুরে তিন দোকান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন দোকান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় মামলা ডিবিতে হস্তান্তর

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

ছাত্রশক্তির কর্মসূচি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী