ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. গিয়াস উদ্দিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান।

মারা যাওয়া মো. গিয়াস উদ্দিন জেলার ফুলবাড়িয়া থানা এলাকার মো. মইজ উদ্দিনের ছেলে।

ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন মো. গিয়াস উদ্দিন। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান গিয়াস উদ্দিন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ১০৬ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৭৩ জন, নারী ২৭ জন ও শিশু রয়েছে ৬ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ হাজার ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমনা সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করার

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন